কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মনিরকে পুলিশের হাতে সোপর্দ করুন : যুবদল

অভিযুক্ত কাওসার শিকদার মনির। ছবি : সংগৃহীত
অভিযুক্ত কাওসার শিকদার মনির। ছবি : সংগৃহীত

কাওসার শিকদার মনিরের সাথে জাতীয়তাবাদী যুবদলের কোনরূপ সংশ্লিষ্টতা না থাকার কথা জানিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের জন্য তাকে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার (২ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কাওসার শিকদার মনির নামের এই দুষ্কৃতকারী উদ্দেশ্যমূলকভাবে জাতীয়তাবাদী যুবদলের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। প্রকৃতপক্ষে এই প্রতারকের সঙ্গে যুবদলের কোনোরূপ সংশ্লিষ্টতা কখনোই ছিল না। এর দায়ভার যুবদল বহন করবে না।’

বিজ্ঞপ্তিতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন তাকে (কাওসার শিকদার মনির) পাওয়া মাত্রই পুলিশের হাতে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

এদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন নেতার নাম ব্যবহার করে এনসিসি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করায় সংগঠনের পক্ষে আজ (সোমবার) যুবদলের সাবেক কেন্দ্রীয় সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান রাজধানীর পল্টন মডেল থাকায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নং ১৫২।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X