নোয়াখালী প্রতিনিধি :
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে তিন মাসে ১০ ধর্ষণ

নোয়াখালীতে নারী অধিকার জোটের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নোয়াখালীতে নারী অধিকার জোটের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

নোয়াখালীতে তিন মাসে ১০ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া তিন কিশোরী অপহরণ ও আত্মহত্যা করেছেন পাঁচ গৃহবধূ। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জেলা নারী অধিকার জোট।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় মাইজদী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নারীর প্রতি সহিংসতার ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে জেলায় ১০ ধর্ষণ, তিন অপহরণ, পাঁচ আত্মহত্যা, এক শিশু বলৎকারের শিকার হয়েছে। এ ছাড়া ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাহত করা হয়েছে এক নারীকে, নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে মা ও মেয়ে, স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক নববধূ। অন্যদিকে এ সময়ের মধ্যে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুলালে ১৯০টি মামলা হয়েছে।

প্রতিবেদন উপস্থাপন করেন নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীন। তিনি কালবেলাকে বলেন, আগের তুলনায় এ প্রান্তিকে নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন। এতে নাগরিক সমাজ শঙ্কিত। সংগঠিত সহিংসতার বিরুদ্ধে এখনই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

লায়লা পারভীন আরও বলেন, কোম্পানীগঞ্জের গণধর্ষণের ঘটনায় দায়িত্বশীলদের অবহেলা আছে কিনা, পাঁচজন গৃহবধূর আত্মহত্যার ঘটনায় হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। ক্ষেত্রবিশেষে সহিংসতার শিকার ভিকটিমকে দোষারোপ করার অপচেষ্টাও চলে। যা নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির আরেকটি বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মনোয়ারা মিনু, সদস্য রওশন আক্তার লাকী, ফৌজিয়া নাজনীন, এনআরডিএস'র পরিচালক আবদুল আউয়াল, অ্যাডভোকেট গোলাম আকবর, সাংবাদিক মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, গাজী রুবেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X