কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পেট চুক্তিতে ত্রিশ হাজার ইয়াবা বহন করেন ওসমান

দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের হ্নীলার মাদককারবারি ওসমান গাজী (৩৬) গ্রেপ্তার। ছবি : কালবেলা
দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের হ্নীলার মাদককারবারি ওসমান গাজী (৩৬) গ্রেপ্তার। ছবি : কালবেলা

ওসমান গাজী কক্সবাজারের হ্নীলা এলাকার একজন পান ব্যবসায়ী। তিনি পান ব্যবসার পাশাপাশি টেকনাফ থেকে পেটে করে ঢাকায় ইয়াবা বহন করেন। পেট চুক্তিতে প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা বহন করে তিনি ৩০ হাজার টাকা করে পান।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর সূত্রাপুর থানার ৩৪ বিকে দাস রোড এলাকায় ১৮ নভেম্বর অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের হ্নীলার মাদককারবারি ওসমান গাজীকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

ওসমান গাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, তিনি হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি মাদককারবারি মিজানুর রহমানের সহযোগী হিসেবে পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা ঢাকায় এনে তিনি ৩০ হাজার টাকা করে পান। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিয়েছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X