কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

৩৪ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার 

৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ছবি : সংগৃহীত
৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (৮ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদককারবারি মো. এলাহী শেখকে (২৮) গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাত ৯টায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদের সামনে কতিপয় মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে টিমটি ধোলাইপাড় মোড়ে কৌশলে অবস্থান নেয়। পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ধোলাইপাড়ের দক্ষিণ যাত্রাবাড়ীর কবরস্থান রোডের বাইতুল শাফস কবরস্থান রোডের শারফ মসজিদের মেইন গেটের সামনে থেকে এলাহী শেখকে গ্রেপ্তার করা হয়।

সূত্রে আরও জানা যায়, এ সময় তার সঙ্গে থাকা মো. রিপন ও মো. রমজান নামে দুজন কৌশলে পালিয়ে যায়। এলাহী শেখকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কাভার্ডভ্যানটির পেছনে গাঁজা রয়েছে। পরে তার দেখানো মতে কাভার্ডভ্যানটির পেছন থেকে ৯টি প্যাকেটে রক্ষিত সর্বমোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ দুই হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। এ ঘটনায় এলাহী শেখ ও পলাতক মো. রিপন ও মো. রমজানের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত এলাহী শেখ পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। এলাহী শেখ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X