কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

টিউলিপের ৪ বাংলোবাড়ির খোঁজে নেমেছে দুদক

টিউলিপ সিদ্দিক ও শেখ রেহানা। ছবি : সংগৃহীত
টিউলিপ সিদ্দিক ও শেখ রেহানা। ছবি : সংগৃহীত

গাজীপুরে টিউলিপ টেরিটরিসহ চারটি বিলাসবহুল বাংলোবাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় শেখ রেহানা ছাড়াও তার স্বামী শফিক আহমেদ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

অভিযোগে দুদক জানায়, গাজীপুরে শেখ রেহানার পরিবারের সদস্যদের একের পর এক রিসোর্ট ও বাংলোবাড়ির সন্ধান মিলছে। বিভিন্ন সময়ে কেনা এসব রিসোর্ট ও বাংলোবাড়ি অবসর সময় কাটানোর জন্য করা হয়েছে।

এর আগে রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার ও রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে।

ওই অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুদক।

গত ১৫ জানুয়ারি দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিকের দুর্নীতি ও অর্থ পাচার এবং অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১০

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১১

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১২

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৩

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৪

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৫

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৬

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৭

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৮

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৯

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

২০
X