কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা জেরিনকে গ্রেপ্তার

মানবপাচারকারী চক্রের মূল হোতা তামান্না জেরিন
মানবপাচারকারী চক্রের মূল হোতা তামান্না জেরিন । ছবি : সংগৃহীত

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা তামান্না জেরিনকে বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর উদ্দেশে তিনি বিমানবন্দরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।

উল্লেখ্য, রাঁধুনী ও পরিচ্ছন্নতা কর্মীর কাজে গত বছরের ২৮ অক্টোবর রাশিয়া গিয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। কিন্তু দালাল তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। পরে যুদ্ধে গিয়ে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারান হুমায়ুন কবির। আর দুলাভাই রহমত আলী বন্দি রয়েছেন রুশ সেনাবাহিনীর ক্যাম্পে।

পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ও রহমত আলী দালালদের প্রতারণার শিকার হন। প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে তাদের পরিবার ১৮ লাখ টাকা খরচ করে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় পাঠায়। প্রথমে ওমরা ভিসায় সৌদি আরব যান। সেখান থেকে ট্যুরিস্ট ভিসায় রাশিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাদের বিক্রি করে দেওয়া হয় রুশ সেনাবাহিনীর কাছে। আর রাশিয়ার সেনাবাহিনী তাদের বাধ্য করে যুদ্ধে অংশ নিতে।

এ ঘটনা পর নজরদারি বাড়ায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা হিসেবে ধরা পড়লেন তামান্না জেরিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X