কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘হজযাত্রীপ্রতি ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’

সৈয়দ গোলাম সরোয়ার বক্তব্য
সৈয়দ গোলাম সরোয়ার। ছবি : সংগৃহীত

সিন্ডিকেট করে প্রত্যেক হজযাত্রী থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করে ভাগ বাটোয়ারা করার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনে প‍্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আসন্ন হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে এ ঘোষণা দেন।

তিনি বলেন ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নিয়ে তা আমরা ভাগ করে নেব।’

এ ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাব সদস‍্যদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে হাব সদস‍্যরা বলেন, আল্লাহর মেহমানদের সেবা করার কাজে আমরা নিয়োজিত। এটা শুধুই ব‍্যবসা না, আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগও আমাদের জন‍্য। কিন্তু সৈয়দ গোলাম সরোয়ারের হজযাত্রীদের থেকে সিন্ডিকেট করে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায় করার মতো ঘৃণিত কাজ হতে দেবে না সাধারণ হজ এজেন্সির মালিকরা।

হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, হাব সবসময় সিন্ডিকেট মুক্ত ছিল। আমরা গোলাম সরোয়ারের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হজযাত্রীদের প্রতি এ জাতীয় অনাচারের পরিকল্পনা আল্লাহ সহ‍্য করবে না।

হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা সরোয়ারের এহেন পরিকল্পনার ঘোরবিরোধী, আমরা তা হতে দেব না।

সিন্দবাদ ট‍ুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন, বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল। গোলাম সরোয়ারের সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক। তিনি সবসময় ব‍্যবসায় সিন্ডিকেট করেন। ইতোপূর্বে সৌদি ভিজিট ভিসা ও মালয়েশিয়ার সিন্ডিকেট করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ২২ ফেব্রুয়ারি হাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১০

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১১

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১২

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৩

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৪

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৫

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৬

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৭

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৮

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৯

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

২০
X