কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেপ্তার ৫২৯

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ১০ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৫ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় (গত রোববার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত) ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ৯৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, দেশে তৈরি শুটার গান একটি, পিস্তলের গুলির খোসা একটি, লাল রঙের সিসার তাজা কার্তুজ একটি, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা ৪টি, ধারালো চাকু একটি, ধামা দুটি, স্টিলের তৈরি ব্যাটন একটি, প্লাস একটি এবং খেলনা পিস্তল একটি।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X