রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি

প্রতীকী ছবি । ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি । ছবি : সংগৃহীত

জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে রিখটার স্কেলে ৭ দশমিক ২ হিসাবে অনুমান করা হয়েছে।

ভূমিকম্পের পরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি ও হোক্কাইডো উপকূলের কাছে গভীর সমুদ্রে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পূর্ব জাপানের উপকূলে তিন মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার (৬ ডিসেম্বর) রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জমির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি একটি প্রত্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X