চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাবা সাগরে-মা জেলে, ঘরে ফিরতে পারছে না সাত বছরের ছোট্ট শিশু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুক্তি পেয়েও ঘরে ফিরতে পারছে না সাত বছরের ছোট্ট শিশুটি। মাকে পাঠানো হয়েছে কারাগারে আর বাবা জীবিকার তাগিদে রয়েছেন গভীর সাগরে মাছ ধরার নৌকায়। পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকায় আদালতের আদেশে শিশুটির অস্থায়ী আশ্রয় হচ্ছে হাটহাজারীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে। যে বয়সে তার থাকার কথা পরিবারের কোলে বা খেলাধুলার মাঠে, সেই বয়সেই তাকে পাড়ি দিতে হচ্ছে এক অদ্ভুত ও কঠিন অভিজ্ঞতা।

সোমবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলামের নির্দেশে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। আদালত আদেশে বলেন, মা কারাগারে, বাবা সাগরে, ফলে শিশুটিকে আপাতত প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে। বাবা ফিরে এলেই তাকে জিম্মায় নেওয়ার সুযোগ থাকবে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন কর্মকর্তা মনজুর মোরশেদ বলেন, গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে শিশুটিকে মুক্ত করে চট্টগ্রামে আনা হচ্ছে। রাতে পৌঁছালে তাকে হাটহাজারীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনাটির দায় নির্ধারণে অভ্যন্তরীণ তদন্ত শেষে বদলি করা হয়েছে দুই কর্মকর্তাকে। তারা হলেন– চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মনির হোসেন সরকার এবং নারী ও শিশু আদালতের জিআরও মো. শহীদ। পুলিশ কমিশনারের নির্দেশেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয় রামিম নামের চার বছরের এক শিশু। বড় ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন তার মা আনোয়ারা বেগম। দীর্ঘ খোঁজাখুঁজির পরও শিশুটির কোনো সন্ধান মিলেনি। অবশেষে গত শুক্রবার (৫ ডিসেম্বর) পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন তিনি।

আর তখনই শুরু হয় বিতর্ক। বাদী অভিযোগ করেন, রামিমকে হাসপাতালের বারান্দা থেকে খেলার কথা বলে নিয়ে গেছে সাত বছরের এক শিশু ও তার মা। মামলা হওয়ার পরই পুলিশ সাত বছরের শিশুটিকে ও তার মাকে গ্রেপ্তার দেখায়।

এদিকে মামলার বাদীর চার বছর বয়সী সন্তান রামিমের কোনো খোঁজ এখনো মেলেনি। পুলিশ জানিয়েছে এ নিয়ে তদন্ত চলছে, পরে ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু আইনে স্পষ্ট বলা আছে, ৯ বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। তবুও পাঁচলাইশ থানার পুলিশ শিশুটিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং আদালতের এক অন্তর্বর্তী আদেশে তাকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া বলেন, অবকাশকালীন সময়ে মামলাটি দায়রা জজ আদালতে শুনানি হয়। শিশুটিকে আদালতে আনা হলেও এজলাসে তোলা হয়নি। পরদিন রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারক আদেশ দেন শিশুকে অবিলম্বে মুক্তি দিয়ে বাবার জিম্মায় দিতে হবে।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান স্বীকার করে বলেন, ৯ বছরের নিচে শিশুর অপরাধ আইনসম্মত অপরাধ নয়। ভুলবশত মামলা নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার বলেন, এ ঘটনা শিশু আইনের সরাসরি লঙ্ঘন। জবাবদিহি না থাকলে এ ধরনের ভুল ভবিষ্যতে আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X