চবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চবি ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ১ লাখ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন চলছে। আবেদন শুরুর প্রথম ৮ দিনেই লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করেছেন। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ১৭০টি। ভর্তি কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন আবেদনের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৪৯ হাজার ৩২৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩২ হাজার ৬৩৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৬২৩ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ২৪ হাজার ৭০৪ জন শিক্ষার্থী।

এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ৬৩৫টি, বি-২ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ১ হাজার ৭৭৬টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৪৬৯ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X