কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা পরিবারের সম্পত্তি দেখাশোনায় প্রশাসক নিয়োগের আদেশ

সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকের স্থাবর সম্পত্তি দেখাশোনার জন্য প্রশাসক (রিসিভার) নিয়োগের অনুমতি দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে জয় ও পুতুলের মালিকানাধীন ধানমন্ডির সুধা সদন, টিউলিপের মালিকানাধীন গুলশানের একটি ফ্ল্যাট, রেহানার মালিকানাধীন সেগুনবাগিচার একটি ফ্ল্যাট ও ববির মালিকানাধীন গুলশানের চারটি ফ্ল্যাট দেখাশোনায় প্রশাসক নিয়োগের অনুমতি চাওয়া হয়।

তদন্ত দলের প্রধান দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে আবেদন জমা দেন। তবে প্রশাসক নিয়োগের অনুমতি দিলেও, সম্পত্তিগুলো কে দেখাশোনা করবে, তা উল্লেখ করেননি আদালত।

আবেদনে দুদক বলেছে, রেহানাসহ বাকিরা যেকোনো সময় সম্পত্তি স্থানান্তর করে ফেলতে পারেন। সুতরাং এসব সম্পদ বাজেয়াপ্ত করার পর রিসিভার নিয়োগের জন্য আদালতের আদেশ প্রয়োজন।

এর আগে একই আদালত শেখ হাসিনা, রেহানা ও তাদের পরিবারের পাঁচ সদস্য এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের আবেদনে বলা হয়েছে, অভিযোগ-সংশ্লিষ্টরা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১০

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১১

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১২

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৩

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৪

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৫

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৬

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৭

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৮

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৯

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

২০
X