কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ধর্ষণ করে ভিডিও ধারণ করেন বিটিআরসির উপপরিচালক’

বিটিআরসি কর্মকর্তা সনজিব কুমার সিংহ। ছবি : সংগৃহীত
বিটিআরসি কর্মকর্তা সনজিব কুমার সিংহ। ছবি : সংগৃহীত

এক নারীর সঙ্গে পরিচয় গোপন করে সম্পর্ক তৈরির পর ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে বিটিআরসির উপপরিচালক সনজিব কুমার সিংহকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানার পুলিশ। সনজিবের মুঠোফোন থেকে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ও ছবি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক সনজিব কুমার সিংহের বিরুদ্ধে মামলা করেন এক নারী। ওই দিনই সনজিবকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৩ সালে সনজিবের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। তখন সনজিব তার নাম-পরিচয় গোপন করেন। পরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সনজিবের প্রকৃত পরিচয় জানার পর তিনি আর সম্পর্ক এগিয়ে নিতে চাননি। তবে সনজিব তাকে বিয়ের আশ্বাস দেন। ২০১৪ সালে সনজিব কৌশলে তাকে একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছয় থেকে সাত বছর ধরে তাকে ধর্ষণ করেন। এসব ঘটনার ভিডিও ধারণ করে রাখেন সনজিব। এগুলো পরিবারের সদস্যদের মুঠোফোনে পাঠিয়েও প্রতারণা করেন।

ভুক্তভোগী নারী এজাহারে বলেন, ১৫ আগস্ট সনজিব আবারও তার ধানমন্ডির বাসায় ডেকে এনে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এ সময় তাকে শারীরিক নির্যাতন করে বাসায় আটকে রাখেন। পরে সনজিবের এক বন্ধু গিয়ে তার অবস্থা দেখে কী হয়েছে, তা জানতে চান। বিস্তারিত জানানোর পর সনজিবের বন্ধু তাকে বাসায় দিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X