কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ
দেড় শতাধিক নগ্ন ছবি উদ্ধার

ঢাকায় মার্কিন দূতাবাসের মামলায় যুবক গ্রেপ্তার

মো. সামির। ছবি : সংগৃহীত
মো. সামির। ছবি : সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের করা মামলায় মো. সামির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের কাছ থেকে যুক্তরাষ্ট্রসহ তিন দেশের ৩০ কিশোরীর দেড় শতাধিক নগ্ন ছবি উদ্ধার করা হয়েছে। ডিসকর্ড অ্যাপে এসব কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে ফাঁদে ফেলে তাদের নগ্ন ছবি সংগ্রহ করেছিলেন সামির।

পুলিশ জানায়, সামিরের বাড়ি খুলনা শহরের সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায়। তিনি রাজশাহীর একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা গত ২১ আগস্ট বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে সামিরকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশে গত শনিবার সামিরকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলাটির তদন্ত সংশ্লিষ্ট সিটিটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক কর্মকর্তা মাইকেল লি গত ২৬ জুলাই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে অভিযোগ করা হয়, ডিসকর্ড অ্যাপের মাধ্যমে সামির পরিচয়ে বাংলাদেশের এক নাগরিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১৩ বছরের কিশোরীর সঙ্গে পরিচিত হন। পরে প্রলুব্ধ করে তাকে দিয়ে তার পর্নো ছবি তুলে নেন সামির। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিশোরীর মায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জিডি করেছিলেন লি। এরপর তদন্ত নেমে সামির বিষয়ে বিস্তারিত জানতে পারে ডিএমপির সিটিটিসি ইউনিট।

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেছেন, জিডির পর ২১ আগস্ট লি বাদী হয়ে সামিরকে আসামি করে গুলশান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। জিজ্ঞাসাবাদে সামির জানান, এ ধরনের ছবি সংগ্রহে রাখা তার শখ ছিল। এগুলো তিনি বেচাকেনা করতেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X