পেকুয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদল নেতা হত্যায় গ্রেপ্তার আরেক শ্রমিক দল নেতা

গ্রেপ্তার শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম শওকত হত্যা মামলায় সাবেক এক শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (৩৫), যিনি এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আপ্যায়ন বড়ুয়া ও জুয়েল কান্তি বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চকরিয়া উপজেলার কাকারা দরগাহ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাজ্জাদ হোসেন পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকার মোহাম্মদ ছবির ছেলে। তিনি পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ আগস্ট সোমবার রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা অফিসের সামনে শ্রমিকদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম শওকত, যিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত শহিদুল ইসলাম শওকত (৩৬) পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার বাসিন্দা এবং পেকুয়া পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় মৃত শফিউল আলমের পুত্র।

ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দেয়, তবে পুলিশ ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদের চিহ্নিত করে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তার সাজ্জাদ হোসেনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X