কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীকে আটকে রেখে ধর্ষণ, সহযোগীসহ গ্রেপ্তার চীনা নাগরিক

তরুণীকে আটকে রেখে ধর্ষণ, সহযোগীসহ গ্রেপ্তার চীনা নাগরিক

চীনে নিয়ে গিয়ে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এমন কথা বলে এক তরুণীকে দুদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক চীনা নাগরিককে তার নারী সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চীনা নাগরিকের নাম জি সেন (৫৮) এবং তার সহযোগীর নারীর নাম হীরা চাকমা (২৫)।

মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ মাসুম আলম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেপ্তার দুজন বর্তমানে কারাগারে।

ওসি বলেন, ওই ছাত্রী সরকারি একটি কলেজের উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়েন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেন। গ্রেপ্তার চীনের নাগরিক জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কলেজছাত্রীর। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন হীরা চাকমা। ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে জি সেনের উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যান হীরা চাকমা। সেদিন কলেজছাত্রীকে ধর্ষণ করেন জি সেন। ওই ছাত্রী বাসা থেকে চলে যেতে চাইলে জি সেনের সঙ্গে বিয়ের কথা বলা হয়। পরদিন একই কথা বলে আবারও ধর্ষণ করা হয় তাকে। এরপর ওই কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চীনের নাগরিক জি সেনকে সহযোগীসহ উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখন ছাত্রীটি পরিবারের হেফাজতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X