বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার লিটন। ছবি : কালবেলা
সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার লিটন। ছবি : কালবেলা

রাজধানীর পুরানো পল্টন এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে সন্ত্রাসী লিটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাই ও অপহরণের মামলা ছিল।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে পুরানো পল্টনের নিউ বন্ধু হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাসে গুলিস্তান সেনা ক্যাম্পে একাধিক সাধারণ নাগরিক অভিযোগ করে আসছিলেন, লিটন নামক একজন ব্যক্তি ও তার কিছু সহযোগী পুরানো পল্টন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল এবং টাকা না দিলে অস্ত্র প্রদর্শন করে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করছিল। এছাড়া গত বছরের ২৭ সেপ্টেম্বর ছিনতাই ও অপহরণের কারণে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই ঘটনায় পুলিশি অভিযানের মাধ্যমে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অস্ত্র উদ্ধার করা হলেও লিটন পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে লিটনের গতিবিধি নজরদারিতে রাখে এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করে।

এদিন লিটন ও তার সহযোগীরা পুরানো পল্টন এলাকায় অবস্থান করছে—এমন নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ বীর (মেক)-এর একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক নির্ধারিত স্থানে অভিযান পরিচালনা করে। রাত ৮টার দিকে পুরানো পল্টনের নিউ বন্ধু হোটেল সংলগ্ন এলাকায় লিটনের ব্যক্তিগত অফিস ও অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে লিটনকে নিউ বন্ধু হোটেলের একটি কক্ষে অবস্থানরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তার ব্যবহৃত কক্ষ, অফিস এবং আবাসনে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল, নগদ ২ লাখ টাকা এবং ১১০০ ইউএস ডলার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার লিটনকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পল্টন থানায় হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X