কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতি, প্রতারক গ্রেপ্তার 

প্রতারক মিজানুর রহমান ওরফে মুন কামাল। ছবি : সংগৃহীত
প্রতারক মিজানুর রহমান ওরফে মুন কামাল। ছবি : সংগৃহীত

নৌপরিবহন অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে পাস করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য মিজানুর রহমান ওরফে মুন কামালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুন কামাল এক্সামিনার জাহিদ নামে প্রতারণা করে আসছিলেন।

রোববার (৩১ আগস্ট) রাতে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (০১ সেপ্টেম্বর) মুন কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাড্ডা থানা পুলিশ জানায়, রোববার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি দল আফতাব নগরের একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে মুন কামালকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

নৌপরিবহন অধিদপ্তর সূত্র জানায়, গ্রেপ্তার মুন কামাল একজন প্রতারক ও দালাল চক্রের সদস্য। সে নৌপরিবহন অধিদপ্তরে অনুষ্ঠিত সিডিসি সনদ, মাস্টার ড্রাইভার সনদ পরীক্ষা, পশুর নদীজ্ঞান পরীক্ষা, মেরিন একাডেমি ভর্তি, জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন কামাল তার প্রতারণার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, নৌপরিবহন অধিদপ্তরের বেশ কয়েকজন অসাধু কর্মকর্তার সঙ্গে অর্থের লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

বাড্ডা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান মারুফ জানান, ওই আসামিকে থানায় হস্তান্তরের পর প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় সোমবার (০১ সেপ্টেম্বর) মিজানুর রহমান ওরফে মুন কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X