কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএসটিআই’র অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

বিএসটিআই লোগো। ছবি : সংগৃহীত
বিএসটিআই লোগো। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় ডিএমপির সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইনে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআইর ডিএমআই (মেট্রোলজি) বিভাগ এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে মোবাইল কোর্টটি পরিচালিত হয়। এ সময় ফিল্ড অফিসার (সিএম) মো. ফরহাদুর রহমান রিপন, ডিএমআইর (মেট্রোলজি) পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মাতুয়াইল মেডিকেল সংলগ্ন দি বেস্ট রিয়েল ফুড প্রোডাকসকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত প্রতিষ্ঠানের পণ্য চিপস, পান মসলা, মুরিটেস্ট (ঝাল মুরি), নুডলস চিপস উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ লঙ্ঘনের অপরাধে ২৫ হাজার টাকা এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য উৎপাদন, বিক্রি, বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী আরও দশ হাজার টাকাসহ দুটি মামলায় সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি একই এলাকায় অবস্থিত অপর দুটি প্রতিষ্ঠান ‘এপেক্স পপুলার ফ্যান ও এপেক্স ডায়মন্ড সিলিং ফ্যান (ভুঁইয়া ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ) এবং J and J প্লাস্টিক’-কে বিএসটিআইর প্রধান কার্যালয়ে যোগাযোগ করে ব্যবসা পরিচালনা করাসহ সতর্কতামূলক পরামর্শ প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১০

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১১

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১২

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৩

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৪

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৫

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৭

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৮

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৯

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

২০
X