ইসলাম ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

কবরে খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল গেড়ে দেওয়া কি শরিয়তসম্মত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কবর দেওয়ার পর সেখানে খেজুর গাছের ডাল বা অন্য কোনো গাছের ডাল গেঁড়ে দেওয়ার রেওয়াজ আমাদের সমাজে বেশ পরিচিত। অনেক জায়গায় এটিকে সুন্নাহ মনে করা হয়, আবার কোথাও এটি নিয়মিত রীতিতে পরিণত হয়েছে। তবে প্রশ্ন হলো, এই কাজটি আদৌ শরিয়তসম্মত কি না, নাকি সময়ের সঙ্গে যুক্ত হওয়া একটি অতিরঞ্জিত প্রথা? চলুন, জেনে নিই বিস্তারিত-

ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারের এক বিশ্লেষণে বলা হয়েছে, কবরে খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত।

বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরে আজাব হচ্ছে জানতে পেরে একটি খেজুর গাছের ডালকে দুই টুকরা করে কবর দুটিতে গেড়ে দেন। (বোখারি : ১/১৮২)

অন্য বর্ণনায় আছে, সাহাবি বুরাইদা আসলামি (রা.) মৃত্যুর পূর্বে অসিয়ত করে যান, যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল গেড়ে দেওয়া হয়। (বোখারি : ১/১৮১)

এসব বর্ণনা দ্বারা কবরে খেজুর বা অন্য কোনো গাছের ডাল গেড়ে দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। তাই কেউ চাইলে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর কবরের উপর এক-দুটি ডাল গেড়ে দিতে পারে। কিন্তু কবরের চার কোণায় ডাল দেওয়া আবার চারজন ব্যক্তি দ্বারা এ কাজ করানো দলিলবিহীন অতিরঞ্জিত কাজ। সুতরাং এ থেকে বিরত থাকা কর্তব্য।

প্রকাশ থাকে যে, হাদিস ও আছারে কবরে যা কিছু করার কথা বলা হয়েছে তাই করা যাবে। নিজ থেকে এর অতিরঞ্জন কোনো কিছু করাই বিদআতের শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১০

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১১

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৩

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৪

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৫

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৬

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৭

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৮

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৯

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

২০
X