কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আকাশে মেঘ দেখলেই ডাকাতি করতেন তারা   

আকাশে মেঘ দেখলেই রাস্তায় গাছ ফেলে ডাকাতি করেন তারা। ছবি : কালবেলা
আকাশে মেঘ দেখলেই রাস্তায় গাছ ফেলে ডাকাতি করেন তারা। ছবি : কালবেলা

দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় রাস্তায় গাছ ফেলে অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনার মামলার পর ১৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান এসব কথা বলেছেন।

পুলিশ সুপার বলেন, আকাশে মেঘ দেখলেই সংঘবদ্ধ এই ডাকাতদল রাতের বেলা তাদের দুটি অটোরিকশায় কেরানীগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় ডাকাতি করার জন্য চলে যায়। তারা রাতের বেলা নির্জন জায়গা দেখে গাছ কেটে রাস্তা ব্লক করে মোটরসাইকেল আরোহী, অটোরিকশাচালক, পিকআপচালক, যাত্রী ও পথচারীদের সর্বস্ব লুটে নেয়।

তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। তারা আন্তঃজেলা রোড ডাকাতদলের সক্রিয় সদস্য। এ ডাকাতির ঘটনায় তারা ১২-১৪ জন অংশগ্রহণ করেছিল। আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার দায় স্বীকার করেছে। মামলাটি তদন্তধীন রয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির রহস্য উদ্ঘাটন হবে।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. স্বপন হাওলাদার, মো. মাসুদ হাওলাদার, মো. রাকিব ওরফে রকিব সরদার, মো. রিপন মৃধা, মো. আকাশ, মো. রুবেল সরদার, রাজন মিয়া, মো. ফারুক খান, মো. সুমন ওরফে হেলাল বেপারি, মো. রেজাউল, মো. রনি কাজী, টিপু হাওলাদার, মো. সোহেল, মো. মামুন সিকদার ও মো. রাজিব হোসেন। গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে লুণ্ঠিত অটোরিকশা উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি অটোরিকশা জব্দ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X