কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা, তদন্তে পিবিআই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অন্যের সম্পত্তি নিজের প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১৯ ডিসেম্বর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগে (পিবিআই) কে তদন্ত প্রতিবেদন করে দাখিলের নির্দেশ দেন।

এদিন মামলার বাদী সালমা বেগম আইনজীবীর মাধ্যমে আসামি মো. বশির উদ্দিনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী নাদিম মাহমুদ কালবেলাকে বলেন, জাল দলিল ব্যবহার করে মালিকানা দাবির অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করা হয়েছে। এইটা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমলি আদালতের প্রথম কোন মামলা। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আর্জিতে বলা হয়েছে, মামলার বাদী সালমা বেগম ও তার মেয়ের সম্পত্তিতে একটি মিথ্যা জাল দলিল প্রস্তুত করেন আসামি মো. বশির উদ্দিন। এরপর নিজ নামে মালিকানা দাবি ও প্রচার করে নামজারি করেন।

পরবর্তীতে আসামি বশির উদ্দিন গত ১ অক্টোবর বিকেলে সালমা ও তার মেয়ের ভোগ দখলের সম্পত্তি দখলের চেষ্টা করেন। তারা চিৎকার করলে লোকজন আসলে আসামি চলে যায়৷ এসময় প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X