ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:২২ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

জামিনে এসেই ছাত্রলীগ নেতাকে গুলি, এলাকায় আতঙ্ক

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক। ছবি : কালবেলা
গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক। ছবি : কালবেলা

ফেনী শহরের পুলিশ কোয়ার্টার ও রামপুর এলাকার ত্রাস পিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. সাব্বির জামিনে এসেই প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয় মো. মানিক নামে ১৬ বছরের এক কিশোর।

মানিক পুলিশ কোয়ার্টার এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মানিকের ডান হাতে গুলি লেগে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, সাব্বির মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জেল থেকে জামিন পায়। এরপর বুধবার (২৯ নভেম্বর) তার দলবল নিয়ে চলে আসে শহরের রামপুরের শাহীন একাডেমি সড়কে নিজের পুরনো আস্তানায়। এ সময় সে ছাত্রলীগ নেতা মানিককে পেয়ে ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল্যাহ শুভর সঙ্গ ত্যাগ করতে বলে। না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। মানিক ঘটনাটি শুভকে জানালে শুভ দলীয় কর্মীদের নিয়ে শাহীন একাডেমি এলাকার দিকে যাওয়ামাত্রই এমরানের কলোনির সামনে গেলেই সাব্বির তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে একটি গুলি মানিকের হাতে এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায়।

জামিনে এসেই নিজের অবস্থান পাকাপোক্ত করতে রামপুর ও পুলিশ কোয়াটার এলাকায় বুধবার রাতে অস্ত্র হাতে তার দলের সদস্যদের নিয়ে মহড়া দেয় বলে স্থানীরা জানান।

২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল জানান, মানিক নামের এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় রাতে হাসপাতালে আসে। তার ডান হাতের কনুইয়ের ওপর গুলি এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ধানসিঁড়ি রেস্তারায় প্রকাশ্যে হামালা চালিয়ে ৪ জনকে কুপিয়ে আহত করার মামলায় এতদিন শাব্বির জেল হাজতে ছিল। সে ওই মামলার ২ নম্বর আসামি ছিল। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X