কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বাসে আগুন দিতে গিয়ে আটক যুবদলের দুই কর্মী

আটক যুবদলের দুই কর্মী। ছবি : কালবেলা
আটক যুবদলের দুই কর্মী। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে এই ঘটনা ঘটে। তাদের আটকের আগেই বাসটিতে আগুন ধরে যায়।

আটক দুইজন হলেন- মো. শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪)। পুলিশ জানিয়েছে, দুজনই যুবদল কর্মী।

পুড়ে যাওয়া বাসের চালক মো. তারেক বলেন, রাত সোয়া ৮টার দিকে তিনি যাত্রী নামিয়ে গাড়ি ঘোরাচ্ছিলেন। ওই সময় বাসের মাঝখানে হঠাৎ করে আগুন ধরিয়ে দেয় কয়েকজন। তখন দ্রুত জানালার কাচ ভেঙে তিনি বাস থেকে নেমে পড়েন। ডাক-চিৎকারে পুলিশ ছুড়ে এসে পালিয়ে যাওয়ার সময়ে হাতেনাতে ওই দুইজনকে আটক করে। ওই স্থানীয়রা ওই দুইজনকে গণধোলাই দেয়।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের ময়ূরী ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুই যুবক। পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যুবদলের কর্মী বলে জানিয়েছে।

পুলিশের মোহাম্মদপুর জোনের একজন কর্মকর্তা বলেন, নাশকতা ঠেকাতে পুলিশ বাসস্ট্যান্ডসহ বিভিন্নপয়েন্টে পোশাক ছাড়াও ছদ্মবেশে দায়িত্ব পালন করছে। এজন্যই ওই দুইজনকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। যুবদলের ওই দুইকর্মী কার নির্দেশে বাসে আগুন দিয়েছে, তাও জানা গেছে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে এদিকে রাত পৌনে ১০টার দিকে টিকাটুলি এলাকায় রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুবৃর্ত্তরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, খবর পেয়ে তাদের ২টি ইউনিট আগুন নেভায়। এর আগেই বাসটি পুড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X