কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:১৩ এএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর চাকরি হারালেন সেই মাংস বিক্রেতা

অভিযুক্ত বিক্রয় কর্মী সাইফুর রহমান সিয়াম। ছবি : কালবেলা
অভিযুক্ত বিক্রয় কর্মী সাইফুর রহমান সিয়াম। ছবি : কালবেলা

রমজান মাসজুড়ে রাজধানীর ৩০ স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। চাহিদা বাড়ায় রমজানের শেষ সময়ে এসে দেখা যায়- একজন ক্রেতা ১ কেজির বেশি মাংস নিতে চাইলে কেজিপ্রতির জন্য বিক্রয় কর্মীকে ঘুষ দিতে হচ্ছে বাড়তি ৫০ টাকা।

এ নিয়ে দৈনিক কালবেলা অনলাইনে সংবাদ প্রকাশের পর চাকরিচ্যুত করা হয়েছে সেই বিক্রয় কর্মীকে।

অভিযুক্ত এ বিক্রয় কর্মীর নাম সাইফুর রহমান সিয়াম। তিনি আজিমপুর মাতৃসদন সংলগ্ন বিশতলা সরকারি কোয়ার্টারের সামনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র সেলস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্বে ছিলেন।

এর আগে শনিবার (৬ এপ্রিল) ‘সরকারি মাংস কিনতে দিতে হয় ঘুষ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা।

প্রতিবেদনে বলা হয়, ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে সকাল ৯টার মধ্যে পণ্য নিয়ে ফ্রিজারভ্যান পৌঁছার কথা থাকলেও সেটি আসে সকাল সাড়ে ১০টার পর। বিক্রি কার্যক্রম চলে বিক্রয় কর্মীদের মর্জিমতো। পর্যাপ্ত পণ্য থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে দেওয়া হয় না ক্রেতাদের চাহিদমতো মাংস। একজন ক্রেতা যে কোনো ধরনের মাংস ১ কেজির বেশি নিতে চাইলে কেজিপ্রতি দিতে হবে ৫০ টাকা।

সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি কার্যক্রম ব্যবস্থাপনার (পরিচালক) দায়িত্বে থাকা মাহফুজ কালবেলাকে বলেন,

কালবেলায় সংবাদ প্রকাশের পর আমাদের বিষয়টি নজরে আসে। আজিমপুর ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে এদিন যারা দায়িত্ব পালন করেছেন তাদেরসহ ক্রেতাদের সঙ্গে কথা বলে সংবাদের সত্যতা পাই। সিয়াম বাড়তি দামে মাংস বিক্রি করছিলেন। যা আমাদের জন্য খুবই লজ্জাজনক ছিল। কয়েক বছর ধরে এ কার্যক্রম আমরা করছি, এমন ঘটনা এর আগে ঘটেনি। আমরা সিয়ামকে ডেকে অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমে সে মুহূর্তেই বরখাস্ত করি।

বিক্রয় কেন্দ্র ক্রমান্বয়ে মাংসের পরিমাণ কমবে কিনা জানতে চালে তিনি বলেন, পর্যায়ক্রমে মাংস কম আসবে এটা মোটেই সত্যি নয়। প্রতিবেদনে আমাদের প্রতিনিধি বলেছিলেন ৬০ কেজি মাংস রয়েছে। মূলত মাংস ছিল ৮০ কেজি। শেষ দিন পর্যন্ত একই পরিমাণ মাংস সরবরাহ করা হবে। আমাদের ধারণা, সিয়াম মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করতেন, যার মাধ্যমে সে সুবিধাটা নিতেন।

এর আগে পণ্য বিক্রিতে বাড়তি টাকা নেওয়ার প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুল হাসান কালবেলাকে বলেন, বাড়তি টাকা নেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেই। কোনো সুযোগও নেই। এ রকম হওয়ার কোনো কথা না।

তিনি বলেন,

মন্ত্রণালয় থেকে গরুর মাংস নিলে মুরগির মাংস নেওয়া যাবে না এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাড়তি টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না।

রমজান মাসে রাজধানীর ৩০টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আর মাছ বিক্রি চলে ১৫ রমজান পর্যন্ত। ১ম রমজান থেকে শুরু হওয়া দুধ, ডিম, মাংস বিক্রি চলবে ২৮ রমজান পর্যন্ত।

গেল ১০ মার্চ রোববার সুলভ মূল্যে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে দুধ, ডিম, মাংস ও মাছ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান।

এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতিটি ৯ দশমিক ১৭ টাকা (১ ডজন ১১০ টাকা), গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা এবং চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X