কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বেনামী পার্সেলে রঙিন প্যাকেটে মিলল কোটি টাকার মাদক

ডাকযোগে রঙিন মোড়কের প্যাকেটে ঢাকায় আসে এসব মাদক। ছবি : কালবেলা
ডাকযোগে রঙিন মোড়কের প্যাকেটে ঢাকায় আসে এসব মাদক। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ডাকযোগে রঙিন মোড়কের প্যাকেটে কিছু পার্সেল আসে ঢাকায়। প্যাকেটগুলো দেখে মনে হয় যেন ভেতরে শিশুদের খেলনা, খাবার রাখা। তবে পার্সেলের ঠিকানা ভুয়া প্রমাণিত হওয়ায় সন্দেহ হয় ডাক কর্মকর্তাদের। এরপর এসব প্যাকেট যাচাই করতে গেলে সেখান থেকে বের হয়ে আসে কোটি কোটি টাকা মূল্যের মাদক।

সোমবার (২৩ এপ্রিল) এই মাদক উদ্ধারের পর এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তাররা হলেন, মো. রাসেল মিয়া (২০), রমজান মিয়া (২১), মো. ইমরান রাজ (২০)।

মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরের পরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে আসা একটি পার্সেল জব্দ করা হয়। এ সময় গাঁজার নির্যাস থেকে তৈরি ছয় প্যাকেট টেট্রাহাইড্রো ক্যানাবিল যুক্ত কুশ, আমেরিকান গাঁজার তৈরি নয়টি চকলেট ও ১০টি কেক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য কোটি টাকা।

তিনি জানান, এসব গাঁজা সিনথেটিকভাবে তৈরি করা হয়, যা বাংলাদেশে উৎপাদিত গাঁজা থেকে শতগুন ভয়াবহ।

তিনি বলেন, পার্সেলের গায়ে কোনো ঠিকানা লেখা ছিল না। কেবল একট মোবাইল নম্বর দেওয়া ছিল। সেই সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টটা কথা স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন ধরে এ ব্যবসা করছিলেন। তাদের সঙ্গে আর কারা জড়িত তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X