কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ দুই চীনা নাগরিক আটক 

আটক দুই চীনা নাগরিক লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। ছবি : সংগৃহীত
আটক দুই চীনা নাগরিক লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। ছবি : সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৫ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় দুই চীনা নাগরিককে আটক করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, আটককৃত ওই দুই চীনা নাগরিক হলেন লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। আটক করা ৪৬ পিস বা সাড়ে পাঁচ কেজি সোনার বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

জানা গেছে, দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এফজেড ৫০১ ফ্লাইটে বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৬টা ৫০ মিনিটে তারা ঢাকায় নামেন। পরে দুই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাবরিনা আমিন জানান, ওই দুই যাত্রীকে তল্লাশি করা হলে তাদের কাঁধব্যাগে ৩টি চার্জার লাইট পাওয়া যায়। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেগুলো ভেঙে ভেতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা সোনার ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। জব্দ করা সোনার বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। আটক দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X