হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস। ছবি : কালবেলা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস। ছবি : কালবেলা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

এবারও নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৬ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংয়োগ ও প্রকাশনা শাখার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগেও নিজস্ব ব্যবস্থাপনায় নিজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেইসবুক পেইজ ও পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।

গত ৫ মে থেকে একক ব্যবস্থাপনায় শুরু হওয়া স্নাতক ভর্তি পরীক্ষাটিতে প্রায় ৭৩ হাজার জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তারমধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮ জন।

ভর্তি পরীক্ষার বিষয় জানতে চাইলে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা কালবেলাকে বলেন, গত বছর দীর্ঘদিন পরে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এবারও আমরা একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেব। নিরবচ্ছিন্নভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১০

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১১

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১২

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৩

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৪

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৫

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৭

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৮

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

২০
X