কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন সমন্বয়ক আসিফের ভিডিও বার্তা

কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

চলমান আন্দোলনে সহায়তা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ৬টার দিকে গণমাধ্যমের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, আমি ‍আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা দীর্ঘদিন ধরে কোটা সংস্কারের একটা দীর্ঘস্থায়ী সমাধানের আন্দোলন করে যাচ্ছিলাম। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, র‌্যাব আন্দোলনকারীদের ওপর হামলা করেছে। এ পর্যন্ত আমরা ১০ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি।

আসিফ বলেন, তিন দিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। একজন আহত শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় ড্রাইভারকে গুলি করা হয়েছে বলে খবর পেয়েছি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করছিল কিন্তু সরকার তাদের যৌক্তিক আন্দোলনে হামলা করেছে। যে কারণে শিক্ষার্থীরা অনেক ক্ষুব্ধ হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি এ দেশের মানুষও নেমে এসেছে। আমরা আহ্বান জানাচ্ছি রাজপথে নেমে আসুন। আমাদের রক্ষা করুন। এখন ঘোর অমানিশা বিরাজ করছে। আমরা জানি না আমাদের কতজন জীবিত থাকবে। আমরা যারা সমন্বয় করছি তাদেরও পালিয়ে বেড়াতে হচ্ছে। বিশ্ববাসীর কাছেও অনুরোধ আপনারা এগিয়ে আসুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X