বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি

বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আইন প্রণয়নের মাধ্যমে ছাত্র সংসদ চালু এবং রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টদের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ দাবি জানান। এর আগে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

৭ দফা দাবিতে শিক্ষার্থীরা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল ধরনের দলীয় শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অবিলম্বে আইন প্রণয়ন করে ছাত্র সংসদ চালু করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। হলে অবৈধভাবে সিট দখলকৃত সকলকেই উপস্থিত থেকে নিজেদের জিনিসপত্র নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে এবং নিজ নিজ রুমের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে হবে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে অন্যথায় পদত্যাগ করতে হবে। এ ছাড়াও প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও রেজিস্ট্রারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে নিঃশর্তভাবে সকল দাবি মেনে নিতে হবে অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X