মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইবির বাসচাপায় পথচারী নিহত

বাসের নিচে নিহত জাহিদুলের সাইকেল। ছবি : কালবেলা
বাসের নিচে নিহত জাহিদুলের সাইকেল। ছবি : কালবেলা

কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে ঘাতক বাসটি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন দর্জি।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়গামী ছাত্রবহনকারী ডাবল ডেকার বাস শহরের জেলখানা মোড় হয়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী জাহিদুল ইসলামকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিক্ষুব্ধ জনতা বাসচালক সেলিমকে গণপিটুনি দেয়। ভাঙচুর করা হয় বাসটি।

প্রত্যক্ষদর্শী মামুন অর রশিদ বলেন, সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানার মোড়ে ছাত্রবহনকারী ডাবল ডেকার বাস বিশ্ববিদ্যালয় অভিমুখে যাচ্ছিল। এ সময় সামনে থেকে সাইকেল আরোহী জাহিদুল ইসলামকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নিহত হন। পরে উত্তেজিত এলাকাবাসী বাসটিকে ধাওয়া করে আটক করে। বাসচালককে মারধর করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান কালবেলাকে বলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল নামে একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন বাসচালক সেলিম। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X