কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ফার্মা কার্নিভাল অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ফার্মা কার্নিভাল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ফার্মা কার্নিভাল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ফার্মেসি বিভাগের উদ্যোগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৩ থেকে ৪ ডিসেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘ফার্মা কার্নিভাল ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের পেশাজীবী, গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

এ ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপউপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. আমিরুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে ড. খলিলুর রহমান জাতীয় ঔষধনীতিতে যেন জনস্বার্থ রক্ষা হয় সে বিষয়ে সবাইকে আওয়াজ তুলার আহ্বান জানান। একইসঙ্গে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে ফার্মাসিস্টদের জোরদার ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কসমেটিক কোম্পানিসহ মোট ৩৭টি প্রতিষ্ঠান বিভিন্ন স্টলের মাধ্যমে পণ্য ও প্রযুক্তির প্রদর্শন করছে। কার্নিভালে সেমিনার, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং ১১ জন প্রখ্যাত ফার্মাসিস্টের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা রয়েছে।

এসব আলোচনায় ফার্মাসি শিল্পের চ্যালেঞ্জ এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কার্নিভালে শিক্ষার্থীরা পোস্টার প্রদর্শনী, ফার্মা অলিম্পিয়াড, ৩ মিনিটের থিসিস প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১০

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১১

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১২

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৩

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৫

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৬

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১৭

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১৯

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

২০
X