শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পদবঞ্চিত হয়ে তারেক রহমানকে ছাত্রদল কর্মীর খোলা চিঠি

পদবঞ্চিত ছাত্রদল কর্মী মো. মনির হোসেন ও তার ফেসবুক স্ট্যাটাস। ছবি : সংগৃহীত
পদবঞ্চিত ছাত্রদল কর্মী মো. মনির হোসেন ও তার ফেসবুক স্ট্যাটাস। ছবি : সংগৃহীত

অদৃশ্য কোনো এক কারণে কমিটি থেকে বাদ দেওয়ার অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত ছাত্রদল কর্মী মো. মনির হোসেন।

শনিবার (১৫ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে অনুভূতি জানিয়ে তিনি খোলা চিঠি লেখেন তিনি।

মনির হোসেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খোলা চিঠিতে তিনি ছাত্রদলে জন্য তার ত্যাগ, কারাবরণ, লড়াই সংগ্রামের কথা বলেন।

গত ১৪ মার্চ প্রায় এক দশক পর শাবিপ্রবিতে ৭৬ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার। নতুন এই কমিটিতে পদ না পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন শাবিপ্রবির পদবঞ্চিত এই নেতা।

অদৃশ্য কোনো এক কারণে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অভিযোগ জানিয়ে খোলা চিঠিতে তিনি বলেন, ‘আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। বিশ্ববিদ্যালয় জীবন শুরু (২০১৩) থেকে আজ অবধি পর্যন্ত ছাত্রদলের সব কর্মসূচি দায়িত্ব নিয়ে পালন করে আসছি। বলতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রেখেছি দুঃসময়েও এবং গ্রেপ্তার হয়ে কারাবরণও করেছি। কিন্তু দুঃখের বিষয় গত ১৪ মার্চ শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন করা হয়, কিন্তু কমিটিতে আমাকে বঞ্চিত করা হয়েছে। কী অদৃশ্য বিশেষ কারণে বা কোনো ক্রাইটেরিয়াতে আমাকে বাদ দেওয়া হলো তা আমি জানতে চাই।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশন ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ সেশনের ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আর আমি ২০১২-১৩ সেশনের হয়েও কেন পদ বঞ্চিত তা আমার মন জানতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X