ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই গণহত্যার বিচার দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের 

জুলাই গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ছাত্রপক্ষের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জুলাই গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ছাত্রপক্ষের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

দখলদার বাহিনী ইসরায়েলের ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, গত ৭৫ বছর ধরে ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা, নব্য-বর্ণবাদী আগ্রাসন এবং জাতিগত নিধন চালিয়ে আসছে। বিশেষত, গাজায় এই হিংস্রতা গত কয়েক মাসে আরও তীব্র হয়ে উঠেছে। ১৮ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া গণহত্যা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির নামে যে প্রহসন চলছে তা কার্যকর নয়। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। ছাত্রপক্ষ ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে জাতিসংঘ এবং ওয়াইসির কাছে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানাচ্ছে।

যুগ্ম আহ্বায়ক আকিব হাসান বলেন, গত বছর জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় আমরা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত গণহত্যার প্রসঙ্গ উত্থাপন করেছি। তখন বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের স্বৈরাচারী নীতির অধীনে ছাত্র-জনতার ওপর রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা তুলে ধরা হয়েছে। এই গণহত্যায় অনেক নিরপরাধ ছাত্র-জনতা নিহত হয়েছে। যেটির বিস্তারিত বিবরণ জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। ছাত্রপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই দেশের মাটিতে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। কেউ স্বৈরাচার হতে চাইলে ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

যুগ্ম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফারজানা মিতু বলেন, বর্তমানে আওয়ামী লীগের শাসনে বিরোধী মতাবলম্বী এবং ভিন্নমতাবলম্বী নাগরিকদের ওপর চলমান গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিডিআর-শাপলা-জুলাই গণহত্যার বিচার দাবি করে আমরা জাতিসংঘের কাছে একটি শক্তিশালী অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকারের অধীনে এই ধরনের অমানবিক কার্যকলাপ চলছে। যেটা মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের পরিপন্থি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X