পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পিবিপ্রবির চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ছবি : কালবেলা
চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ছবি : কালবেলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়।

দিবসের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বিশ্ববিদ্যালয়ের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে চলমান কার্যক্রম নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় তরুণ প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের একটি আলোকবর্তিকা। আমরা চেষ্টা করছি গবেষণার পরিধি বাড়াতে ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শারমিন, পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লালা রায়।

আলোচনা শেষে এক আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X