স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশনে বাংলাদেশকে অলআউট করে ম্যাচ জিততে চায় লঙ্কানরা

আগামীকাল জয়ের আশা দেখছে লঙ্কানরাও। ছবি : সংগৃহীত
আগামীকাল জয়ের আশা দেখছে লঙ্কানরাও। ছবি : সংগৃহীত

বাংলাদেশ গলে টেস্টের চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে, লিড দাঁড়িয়েছে ১৮৭। ম্যাচটা এখন অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকলেও, লঙ্কান শিবিরে এখনও জয়ের আশা হারাননি মিডল অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিস।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে কামিন্দু বলেন, ‘টোটাল যাই হোক না কেন, আমাদের সেটা তাড়া করতেই হবে। তবে প্রথম কাজ হবে সকালে দ্রুত উইকেট তোলা। আমরা যদি প্রথম সেশনেই বাংলাদেশকে অলআউট করতে পারি, তাহলে জেতার জন্য আমরা প্রস্তুত।’

কামিন্দুর মতে, এক সেশনেই যদি প্রতিপক্ষকে গুটিয়ে ফেলা যায়, তাহলে রান তাড়ার জন্য দুই সেশন সময় থাকবে—যেটা যথেষ্ট। ‘তারা যদি তিনশো রান করতে চায়, তাহলে তাদের আরও ১০০ বা ১২০ রান করতে হবে। আমরা যদি ওদের সকালে গুটিয়ে ফেলতে পারি, তাহলে ওই রান তাড়া করতেও আমাদের হাতে দুইটা সেশন থাকবে।’

শেষে আশাবাদী কণ্ঠে কামিন্দু জানান, ‘রান তাড়ার ব্যাপারে আমরা ইতিবাচক। তবে সবকিছুর আগে দরকার দ্রুত উইকেট তুলে নেয়া। এরপর যেটুকু রান দরকার হবে, আমরা সেটার পেছনে ছুটব।’

বাংলাদেশ যেখানে চাপমুক্ত হয়ে বড় লিডের দিকে তাকিয়ে, শ্রীলঙ্কা সেখানে চায় আগুন ঝরানো এক সকালে ঘুরে দাঁড়াতে। গলে টেস্টের পঞ্চম দিনে তাই নাটকীয় কিছু হলেও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১০

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১১

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১২

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৫

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৬

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৮

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৯

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

২০
X