মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১৫ জুনের মধ্যে জবির দুই হল খালি করার নির্দেশ প্রশাসনের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিত্যক্ত দুটি হল- বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলে বসবাসরত কর্মচারীদের জায়গা খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ১৫ জুনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, উল্লিখিত ভবন দুটিতে শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। সেক্ষেত্রে নির্মাণ কাজ নিশ্চিত করতে এসব ভবনে অবস্থানরত কর্মচারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এসব ভবনের স্থানে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আসন্ন ঈদুল আজহার ছুটির পরপরই হল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দুটি হলের স্থলে অস্থায়ী দুটি হল নির্মাণের সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X