বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার সাধক লালন ফকিরের নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত বিশ্ববিদ্যালয়টির নাম ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’।

গত বুধবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৬ অনুযায়ী প্রস্তাবিত ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’ কুষ্টিয়া স্থাপন ও পরিচালনার জন্য আইনের ধারা-৭ অনুযায়ী সাময়িক অনুমতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফৌজিয়া আলম। এই বিশ্ববিদ্যালয়কে দেওয়া সাময়িক অনুমতির মেয়াদ হবে ৭ বছর।

অনুমোদনের ফলে বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চ শিক্ষার তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত সব নীতিমালা অনুসারে পাঠদানে যেতে পারবে। এ ছাড়া উচ্চ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর সব ধারাও তাদের মানতে হবে।

‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’ অনুমোদনের মাধ্যমে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো ১১৪।

এর আগে গত মে মাসের শেষের দিকে ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয় সরকার। ওই বিশ্ববিদ্যালয় হবে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X