কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৫৬ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ কর্মীকে নিয়ে জিয়ার মাজারে ছাত্রদল নেতা, কারণ দর্শানোর নোটিশ

একরাম চৌধুরী। ছবি : সংগৃহীত
একরাম চৌধুরী। ছবি : সংগৃহীত

বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অডিও ফাঁস হওয়ার পর এবার নতুন করে বিতর্কে জড়ালেন চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী। এবার তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। তাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ফুলেল শুভেচ্ছা দিয়েছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার অধীন ফটিকছড়ি ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছেলেদের নিয়ে দলীয় অনুষ্ঠানে উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই কাজটি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের শামিল। তাই সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা দানের নির্দেশ দেওয়া হলো।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেলে পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে যোগ দেন। এ সময় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী মো. রায়হানকে তার সঙ্গে করে নিয়ে যান। মাজার জিয়ারতের পর তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবিগুলো একরাম চৌধুরী তার ফেসবুকে দিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

তবে একরাম চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।

এর আগে গত ১৪ এপ্রিল বালুর গাড়ি থেকে চাঁদা দাবির অভিযোগে একরাম চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। ওই সময় বালু পরিবহনে চাঁদা দাবির একটি অডিও ভাইরাল হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১২

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৩

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৪

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৫

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৬

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৭

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৮

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৯

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

২০
X