জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল একদফা পোস্টারের ডিজাইনার জবি শিক্ষার্থী মারুফ

জবি শিক্ষার্থী মারুফ ও তার ডিজাইন করা পোস্টার। ছবি : কালবেলা
জবি শিক্ষার্থী মারুফ ও তার ডিজাইন করা পোস্টার। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন যখন এক দফা আন্দোলনে পরিণত হওয়ার দারপ্রান্তে তখনই একদফা ডিজাইন তৈরি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী মারুফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তার ফেসবুক পেইজ ‘Dept. Not Flauors’-এ ২রা আগস্ট ২০২৪ সালে তিনি একদফা ডিজাইনটি সামনে আনেন। যা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ডিজাইনটি পাঁচ হাজার শেয়ার এবং কয়েক লাখ ভিউ হয়ে যায়। এছাড়া সকলেই তার তৈরি করা একদফা ডিজাইনটি প্রোফাইল হিসেবে দেওয়া শুরু করে। যা আন্দোলনকারী ও শিক্ষার্থীদের মনে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা সৃষ্টি করে।

জুলাই ২০২৪ এ কোটা আন্দোলনকারীদের দমন করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি এবং নানা রকম হত্যাযজ্ঞ চালায় তখন একদফা অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ দাবির দারপ্রান্তে চলে আসে আন্দোলনকারীরা। তখনই জবি শিক্ষার্থী মারুফ ২ আগস্ট তার একদফার ডিজাইনটি সামনে আনেন। তারপর ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একদফা আন্দোলনের ঘোষণা দেয়।

এ বিষয়ে মারুফ বলেন, আমাদের এই আন্দোলন ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু শেখ হাসিনা আমাদের এই আন্দোলন কে ভিন্ন খাতে নিয়ে আমাদের ওপর, আমার ভাই-বন্ধু, দেশের মানুষের ওপর গুলি চালায়। একপর্যায়ে শেখ হাসিনা কোটা সংস্কার মেনে নেয়। কিন্তু তখন ইন্টারনেট শাটডাউন ছিল।

তিনি বলেন, কোটা সংস্কার মেনে নেওয়ার কিছুদিন পর যখন ইন্টারনেট শাটডাউন উঠিয়ে নেওয়া হয় তখন আমরা দেখতে পাই অনলাইনে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর শেখ হাসিনা কি হত্যাযজ্ঞ চালায়। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৯ দফা দাবি পেশ করে। ইন্টারনেট শাটডাউনের সময় হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলি, সাধারণের উপর পুলিশি গুলি এসব হত্যাযজ্ঞ যখন সামনে আসতে শুরু করে তখন আমার মনে হয় ৯ দফা কোনো সমাধান হতে পারে না। এর সমাধান একটাই এক দফা অর্থাৎ খুনি হাসিনার পদত্যাগ। এরই পরিপ্রেক্ষিতে আমি ২ আগস্ট বিকেলের দিকে একদফার এই ডিজাইনটি সামনে আনি এবং নিয়মিত এটা আন্দোলনকারীদের হৃদয় স্পর্শ করে এবং ভাইরাল হয়। পরবর্তীতে ৩রা আগস্ট নাহিদ ভাই আনুষ্ঠানিক ভাবে বিকেল ৫ টায় একদফার ঘোষণা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১১

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১২

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৩

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১৬

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১৭

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৮

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৯

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

২০
X