মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অধ্যাপক শফিকুলের সহায়তায় স্বপ্ন জয়ের পথে জবি শিক্ষার্থী ইমন

অধ্যাপক শফিকুলের সহায়তায় স্বপ্ন জয়ের পথে জবি শিক্ষার্থী ইমন

অর্থনৈতিক সংকট ও শারীরিক প্রতিবন্ধকতার বেড়াজাল ভেদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন আবারও জেগে উঠল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবন্ধী শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ইমন ইসলামের জন্য এই স্বপ্নপূরণের দূত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম।

আর্থিক দুরবস্থার কারণে নিজের জন্য একটি হুইলচেয়ার কেনা ইমনের পক্ষে কখনোই সম্ভব হয়নি। এই প্রতিবন্ধকতা তাকে প্রতিদিনের চলাচলে সম্পূর্ণরূপে অন্যদের ওপর নির্ভরশীল করে রেখেছিল। তার এই কষ্টের কথা জানতে পেরে অধ্যাপক শফিকুল ইসলাম এগিয়ে আসেন এবং ব্রাক ব্যাংক-এর মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি মানসম্মত হুইলচেয়ার ক্রয়ের ব্যবস্থা করেন।

এই সময়োপযোগী ও মানবিক সাহায্য ইমন ইসলামের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছে। এখন তিনি নিজেই সহজে এবং স্বাবলম্বীভাবে ক্যাম্পাসে ও বাইরে চলাফেরা করতে পারেন যা তার শিক্ষাজীবন ও ব্যক্তিগত বিকাশে একটি বিশাল মাইলফলক হিসেবে কাজ করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর সাধারণ সম্পাদক গোলাম হাফিজ ফাহিম বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের নানা বাধা রয়েছে। শফিকুল ইসলাম স্যারদের মতো মহানুভব ব্যক্তিদের সহায়তায় তারা এগিয়ে যাচ্ছেন। তবে প্রশাসনের সহযোগিতা ছাড়া শহীদ সাজিদ ভবনে প্রবেশগম্যতা নিশ্চিত সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের সব ভবনের ন্যূনতম নিচতলায় আন্তর্জাতিক মানসম্পন্ন (১:৬ অনুপাতে) র‌্যাম্প নির্মাণের মাধ্যমে প্রশাসন প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাধা দূর করবে।

এই বিষয়ে অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি নিজেকে শুধু একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমে’স ডিপার্টমেন্টের শিক্ষক মনে করি না। আমি নিজেকে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক মনে করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এই আমার শিক্ষার্থী। আমার মতে একজন শিক্ষকের দায়িত্ব শুধু পড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকাও প্রতিটা শিক্ষকের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট ৭০০ জন শিক্ষক রয়েছে। সবাই যদি একজন করেও অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ায় তাহলে ৭০০ জন শিক্ষার্থীর জীবন সুন্দরভাবে গড় উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X