রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, বেরোবির শিক্ষক বরখাস্ত

অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় বলে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক নারী শিক্ষার্থীর আনীত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, যৌন হয়রানির বিষয়ে ক্যাম্পাসে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধ থেকে কেউ যেন পার না পায় সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

এর আগে, গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মেসেঞ্জারে কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যেখানে শিক্ষক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা হয়। স্ক্রিনশটগুলো মুহূর্তেই বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী লিখিতভাবে অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১০

দেশে আজ স্বর্ণের বাজারদর

১১

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১২

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১৩

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৪

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৫

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৬

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৭

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৮

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৯

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

২০
X