বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১:০৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আল্লাহকে হাজির নাজির রেখে বলছি তোমাদের কোনো ভয় নেই : বাকৃবি প্রক্টর

শিক্ষার্থীদের মাঝে কথা বলছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের মাঝে কথা বলছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের নাম যদি ডকুমেন্টে থাকে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভিসি আশ্বাস দিয়েছেন আইডি থাকলে কোনো সমস্যা হবে না। আবারও আল্লাহকে হাজির নাজির রেখে বলছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের আইডি রেজিস্ট্রেশন থাকলে কোনো ক্ষতি হবে।’

সোমবার (০৪ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি) ডিগ্রির দাবিতে টানা ছয়দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কথা বলতে আসলে প্রক্টর এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটি ডিগ্রি অবলুপ্ত বা মার্জ করতে অনেক জায়গায় যেতে হয়। একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট সভা, ইউসিজি থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যেতে হবে। এক্ষেত্রে দাবির পক্ষে সাপোর্টার কারা, কারা চাচ্ছে, বেনিফিশিয়ারি কে হবে তাদের ডকুমেন্ট থাকতে হবে নতুবা যৌক্তিক দাবি প্রতিষ্ঠা করা কঠিন। সুতরাং তোমাদের কাছে অনুরোধ আগামী পরশুদিনের আগে তোমাদের স্বাক্ষরিত ডকুমেন্ট জমা দাও। ওইদিন তোমাদের মধ্যে আলোচনা করে যখনই বসতে চাইবে ভিসির আলোচনায় বসবে।’

সোমবার কম্বাইন্ড ডিগ্রির বাস্তবায়নের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে সকাল ১১টায় পশুপালন অনুষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড’, ‘এক পেশায় দুই ডিগ্রি, মানি না মানি না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

পরে দুপুর সাড়ে ১২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে সাতজন প্রতিনিধি দল নিয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আলোচনায় বসে। আলোচনায় উপাচার্য ইতিবাচক সাড়া দেয় সঙ্গে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে বিপক্ষে আলোচনা এগিয়ে নিতে আগামী ৬ আগস্ট তারিখে শিক্ষার্থীদের সাথে আলোচনা বসতে সম্মতি দিয়েছেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশনসহ স্বাক্ষরিত ডকুমেন্ট উপাচার্যের কাছে জমা দিতে হবে।

এর আগে সকাল ১১টায় আন্দোলনের শুরুতে পশুপালন অনুষদের ডিন কার্যালয় ও প্রধান দুটি ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। আগামী পরশু উপাচার্যের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়া পর্যন্ত দিন কার্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা দিয়েছে আলন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ ব্যাপারে না প্রকাশ্যে অনিচ্ছুক ৩য় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আগামী পরশু ভিসির সঙ্গে আলোচনায় বসার কথা। আলোচনা ফলপ্রসূ না হওয়া পর্যন্ত কোনো তালা খোলা হবে না। আলোচনায় আশানুরূপ না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X