বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখেন। ছবি : কালবেলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখেন। ছবি : কালবেলা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে যৌক্তিক সময়ের দাবিতে প্রায় ৯ ঘণ্টা ধরে রেললাইন অবরোধ করে রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইন অবরোধ করে রেললাইনে অবস্থান করেন তারা। তবে মানবিক দিক বিবেচনার বিষয় উল্লেখ করে আজকের মতো অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। ফলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখেন আন্দোলনকারীরা। বিকেল ৩টায় ট্রেনটি ছেড়ে দিয়ে আবারও রেললাইন অবরোধ করে অবস্থান করেন তারা।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহ আল হারুন জানান, রেললাইন অবরুদ্ধ থাকায় দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে গফরগাঁও স্টেশনে এসে থেমে আছে।

অপরদিকে ত্রিশালের ফাতেমা নগরে মহুয়া কমিউটার ট্রেন, আউলিয়া নগরে আগ্নিবীণা এক্সপ্রেস এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বলাকা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন স্থবির হয়ে আছে। অর্থাৎ স্থবির হয়ে আছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

এরপর সন্ধ্যায় ময়নসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন এবং আলোচনা চলমান রয়েছে তাদের ধৈর্য ধারনের আহ্বান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X