কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

আইনের শিক্ষার্থীরাই আগামীর নীতিনির্ধারক : বিচারপতি সেলিম

উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্যকালে বিচারপতি মো. সেলিম। ছবি : সংগৃহীত
উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্যকালে বিচারপতি মো. সেলিম। ছবি : সংগৃহীত

আইনের ছাত্র-ছাত্রীদের মধ্য থেকেই আগামী দিনের নীতিনির্ধারক ও দেশের ভবিষ্যৎ কাণ্ডারি তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. সেলিম। তিনি বলেন, তোমরা যারা আজ আইন বিভাগে পড়ছো, তোমরাই আগামীর নীতিনির্ধারক, তোমরাই ভবিষ্যৎ।

শনিবার (৯ আগস্ট) উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন আইন পেশাকে শুধু কর্মজীবনের সুযোগ নয়, বরং ন্যায়, সত্য ও মানবসেবার এক আজীবন অঙ্গীকার হিসেবে গ্রহণ করে। এ সময় তিনি আইন পেশায় নৈতিকতা বজায় রাখা ও ন্যায়বিচারের প্রতি অটল থাকার গুরুত্ব তুলে ধরেন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানেই সমৃদ্ধ করছে না, বরং বাস্তব অভিজ্ঞতা ও নৈতিক নেতৃত্বের জন্যও প্রস্তুত করছে, যাতে তারা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।

আইন বিভাগের শিক্ষকরা নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, আইন পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং শিক্ষার্থী নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে ধারণা দেন। ইউইউ ল’ সোসাইটির পক্ষ থেকে আয়োজন করা বিভিন্ন ইন্টার‌্যাক্টিভ সেশন ও পরিচিতি পর্ব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে ও তাদের মধ্যে এক ধরনের পেশাগত অনুপ্রেরণা সৃষ্টি করে।

নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা আইন শাস্ত্রে নিজেদের দক্ষতা, নৈতিকতা এবং দূরদর্শিতা দিয়ে আগামী দিনে দেশের বিচারব্যবস্থা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X