মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবিতে আমরণ অনশনে ১০ শিক্ষার্থী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন। ছবি : কালবেলা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ১০ জন শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে তারা অনশনে বসেন।

শিক্ষার্থী দাবি, বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করতে হবে। পাশাপাশি অবিলম্বে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করার দাবি জানিয়ে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে বহুবার আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দাবি আদায়ে আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে জানান তারা।

এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে দুপুর ১টার দিকে তাদের সাথে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ ও ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক। এ সময় তারা শিক্ষার্থীদের দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং আমরণ অনশনের পরিবর্তে অবস্থান কর্মসূচি পালনের অনুরোধ জানান।

তবে শিক্ষার্থীরা তাদের বলেন, এর আগেও এই দাবি জানিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি তাই দাবি আদায়ে কর্মসূচি পালন করে যাবেন তারা।

এ সময় শিক্ষার্থীরা উপাচার্যকে ইউজিসির সঙ্গে কথা বলার অনুরোধ করলে উপাচার্য ও অন্যান্য কর্মকর্তারা ইউজিসির সঙ্গে আলোচনা করতে তাদের দপ্তরে ফিরে যান।

অনশনকারী শিক্ষার্থী আরমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও ইউজিসির কাছে বারবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসলো তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের জন্য অংশীজনদের নিয়ে আলাপ আলোচনা ও কর্মসূচি দেওয়া হয়েছিল। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে অনশনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।

আরেকজন শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনশনে বসেছি। দাবি না মানা পর্যন্ত উঠব না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিকে তিনি সবসময় ইতিবাচকভাবে দেখেন। তবে নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে আমাকে কনফার্ম করা হয়েছে। আশা করছি এ সময়ের মধ্যে হয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X