ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রাতে বুয়েট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাতে বুয়েট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে বিক্ষোভে মধ্যরাতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অযৌক্তিকভাবে সব গ্রেডে কোটা ও বিশেষ সুবিধা দাবি করছে এবং বিএসসি ডিগ্রিধারীদের অবমাননা করে ‘কুলাঙ্গার’ বলে মন্তব্য করেছেন।

বুধবার (২১ আগস্ট) রাত ১টার দিকে বুয়েট থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে— ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ছাগল দিয়ে হালচাষ হবে না হবে না’, ‘চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর’ ইত্যাদি।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ মুশফিক আলম বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ৭ দফায় সব গ্রেডে কোটা দাবি করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা বলেছি ৯ম গ্রেডে বিএসসি ছাড়া কেউ যাবে না, আর ১০ম গ্রেড সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। সেখানে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হওয়া উচিত। কিন্তু তারা কোটা এবং ১০ম গ্রেডে ৫০ শতাংশ পদোন্নতি দাবি করছে। এর সঙ্গে আমাদের কুলাঙ্গার বলে অপমান করেছে। এসব দাবি আমরা কখনোই মেনে নেব না।

এর আগে বুধবার (২০ আগস্ট) রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে তারা পদ সংরক্ষণ, উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X