বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা I ছবি: সংগৃহীত

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয়ের দীর্ঘসময় পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবারও অ্যাকশন ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরতে চলেছেন। আর সম্প্রতি সেই আসন্ন সিনেমা ‘রানাবালি’র একটি ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রাশমিকা মান্দানাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রানাবালি’র প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ১৮৭৮ সালের প্রেক্ষাপটে গড়ে ওঠা এক গল্প, যেখানে এক সাহসী যুবক ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চায়। তাদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি নিজেকে এক ‘নির্দয় যোদ্ধা’তে পরিণত করেন। ভিডিওতে বিজয়কে দেখা যায়—একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি এক ব্রিটিশ অফিসারকে টেনে নিয়ে যাচ্ছেন।

ভিডিওটি শেয়ার করে বিজয় লেখেন, ‘ব্রিটিশরা তাকে ‘বর্বর’ বলত। আমি একমত। সে ছিল ‘আমাদের’ বর্বর! একমাত্র ‘রানাবালি’-কে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের সেই ইতিহাস সামনে আনছি, যেটা তারা চাপা দিতে চেয়েছিল।’

‘রানাবালি’ মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর, ২০২৬-এ। ছবিটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম—একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে। ‘শ্যাম সিংহা রায়’ খ্যাত পরিচালক রাহুল সাঙ্কৃত্যায়ন এটি পরিচালনা করেছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় জুটি অজয়-অতুল।

প্রসঙ্গত, এটি বিজয়-রাশমিকার তৃতীয় ছবি। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন রোমান্টিক কমেডি ‘গীতা গোবিন্দম’ এবং পরে ‘ডিয়ার কমরেড’-এ। এদিকে বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন বহুদিনের। তবে ২০২৫ সালের অক্টোবরে তাদের বাগদান সম্পন্ন হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১০

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১১

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১২

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৩

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৪

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৫

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৬

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৭

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৯

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

২০
X