বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধরা জানান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জের স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। তিনি কী কারণে এমন বক্তব্য দিল জানতে চান তারা। পাশাপাশি স্থানীয়দের নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং ব্যারিস্টার ফুয়াদের বিচারও দাবি করেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, মুলাদী-বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফুয়াদ। তিনি জন্মসূত্রে বাবুগঞ্জের নাগরিক। গত ০৮ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ ও মূলাদী উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, ব্রিজ নির্মাণে ঠিকাদারি চায়না প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে স্থানীয় কিছু লোক।

ওইদিনই তার বক্তব্যের প্রতিবাদ জানান স্থানীয়রা। তাকে হেনস্তাও করা হয় সেখানে। একপর্যায় ঘটনাস্থল থেকে চলে আসেন ফুয়াদ। ওইসময় বাবুগঞ্জের লোকজনকে জড়িয়ে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করায় উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে উপজেলা ছাত্রদল।

এর একদিন পর বরিশাল প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে বক্তব্য দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X