রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ ১৪ প্রার্থী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং নির্বাচনী প্রচার শুরু হবে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন— ভিপি পদে ছাত্রদলের মাহমুদুল মিঠু ও মো. আবুল হায়াত, জিএস পদে মো. সমসের আলী, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মুক্তাদির করিম, নারী বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া মুস্তারিন মুন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে রমজানুল মোবারক, সহ-মিডিয়াও প্রকাশনা সম্পাদক পদে মো. দিদারুল হাসান, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ পদে মো. সাইফুল ইসলাম ও লুবনা শারমিন পাটওয়ারী কারমিন।

এছাড়া নির্বাহী সদস্য পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সিফাত সরকার। সিনেট ছাত্র প্রতিনিধি থেকে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন— মুজাহিদুল ইসলাম, মাহমুদুল মিঠু ও সাফিন আহমেদ।

বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিঠু বলেন, ‘নিয়ম মেনে শুরুতেই আমি স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। মনোনয়ন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার, নির্বাচন প্রক্রিয়ার একটি অংশ। ছাত্রদলের প্যানেলকে শক্তিশালী করার জন্যই আমি মনোনয়ন প্রত্যাহার করেছি।’

ছাত্রদলের প্যানেলে জায়গা না পাওয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। সংগঠন মনে করেছে আমার দ্বারা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করলে সংগঠনটি অধিক গতিশীল হবে। তাই আমাকে দলীয় সিদ্ধান্তে প্যানেলে রাখা হয়নি।’

এদিকে রাকসুর পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তালিকা প্রকাশ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার। আগামী ২৫ সেপ্টেম্বের সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

জানতে চাইলে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম কালবেলাকে বলেন, তপশিল অনুযায়ী, শনিবার মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে ১৪ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। রোববার সকালে চূড়ান্ত প্রার্থী তালিকা করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X